সিসকো বাংলাদেশের কান্ট্রি লিডার আতিক
সিসকো বাংলাদেশের কান্ট্রি লিডার হিসেবে নিয়োগ পেয়েছে ডেল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আতিকুর রহমান। নিজ লিঙ্কডইন পোস্টে এমনটাই জানিয়েছেন সিসকো ইন্ডিয়া ও সার্ক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক শিব কুমার ইয়াদাগিরি।
শিব কুমার ইয়াদাগিরি আরও জানিয়েছেন,"সিসকো গত দুই দশক ধরে বাংলাদেশের গ্রাহকদের তাদের আইসিটি এবং ডিজিটাল যাত্রায় সহায়তা করে আসছে। আমাদের গ্রাহকদের সেবা দেওয়ার জন্য বাংলাদেশে অংশীদার এবং পরিবেশকদের একটি শক্তিশালী ইকোসিস্টেম রয়েছে। সিসকো দেশে বিনিয়োগ অব্যাহত রেখেছে, এবং কান্ট্রি লিডার হিসেবে আতিকের নিয়োগ বাংলাদেশের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে।"
বাংলাদেশের আইটি শি ২৪ বছরেরও বেশি সময়ের ধরে কাজ করছেন আতিক। ১০ বছরেরও বেশি সময় ধরে ডেল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়াও মাইক্রোসফট এবং সিমেন্সে বিভিন্ন সেলস, বিজনেস ডেভেলপমেন্ট, চ্যানেল এবং প্রোডাক্টের ভূমিকায় কাজ করেছেন।
নতুন পথচলা নিয়ে আতিক বলেছেন, "বাংলাদেশের প্রযুক্তিগত বিবর্তনের এই রূপান্তরকালীন সময়ে সিসকো-তে যোগ দিতে পেরে আমি বেশ খুশী। দ্রুত ডিজিটাইজেশন এবং এআই এর ক্রমবর্ধমান গ্রহণের ফলে, আমি বাংলাদেশের জনগণ এবং ব্যবসার জন্য যে সুযোগগুলি তৈরি করতে সাহায্য করতে পারি সে বিষয়ে আমি উচ্ছ্বসিত। গত দুই দশকে, সিস্কো বাংলাদেশের ডিজিটাল যাত্রায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং আমি এই সম্ভাবনাগুলিকে বাস্তবে রূপ দিতে গ্রাহক, অংশীদার, এবং সরকারের সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করার জন্য উন্মুখ।
আতিক মার্কেটিংয়ে এমবিএ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিদ্যা ও ইলেকট্রনিক্স বিষয়ে স্নাতকোত্তর ও স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।







