সিরিকে হটিয়ে শীর্ষে গুগল অ্যাসিস্টেন্ট
সিরিকে হটিয়ে ৯৩ শতাংশ প্রশ্নের সঠিক জবাব দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ডিজিটাল সহাকারী হিসেবে শীর্ষে রয়েছে গুগল। মোবাইলের আইকিউ টেস্টে সঠিক উত্তর দিয়ে অ্যাপলের সিরি, অ্যামাজনের অ্যালেক্সাকে হটিয়ে সেরার আসনে উঠে এসেছে গুগল অ্যাসিস্ট্যান্ট।
বার্ষিক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ড্রাইভেন ভেঞ্চার ক্যাপিটাল। তাদের গবেষণায় দেখা গেছে, প্রতিটি একক প্রশ্ন বা তথ্যানুসন্ধানে অন্যদের তুলনায় ৯২ দশমিক ৯ শতাংশের সঠিক উত্তর দেয় গুগল অ্যাসিস্ট্যান্ট। গুগল অ্যাসিস্টেন্টকে ৮০০টি প্রশ্ন করে দেখেছে সহজেই প্রশ্ন কর্তার প্রশ্নও অনুধাবন করতে পারে এটি। সরবরাহ করতে পারে প্রশ্নকর্তার প্রয়োজনীয় তথ্য।
গবেষণায় সমপরিমান এবং একই অনুসন্ধানের জবাবে ৮৩ শতাংশ সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছে অ্যাপলের ভার্চুয়াল অ্যাসিটেন্ট সিরি। আর অ্যামাজানের অ্যালেক্সা দিয়েছে ৮০ শতাংশ প্রশ্নের সঠিক উত্তর।
তবে এই গেবষণায় মাইক্রোসফট’র কর্টনা’র সক্ষমতার কোনো ফল প্রকাশ করা হয়নি। কৌশলগত অবস্থানের কারণে বিষয়টি সচেতন ভাবিই এড়িয়ে যাওয়ার কথা জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি।
প্রসঙ্গত, ২০১৮ সালে সক্ষমতায় শীর্ষে ছিলো সিরি। তখন এই ডিজিটাল অ্যাসিস্টেন্টটির সফলতা ছিলো ৭৯ শতাংশ। সেসময় গুগল অ্যাসিস্ট্যান্ট ৮৬ শতাংশ সঠিক উত্তর দিয়েছিল এবং আলেক্সা দিয়েছিল ৬১ শতাংশ সঠিক উত্তর।