সরকারকে বিএনএনআরসি’র ৩ প্রস্তাব

৭ এপ্রিল, ২০২০ ২০:২৬  
কোভিড-১৯ প্রতিরোধযুদ্ধে সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন-বিএনএনআরসি। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্প্রচার সময় কিনে সচেতনতামূলক অনুষ্ঠান সম্প্রচারের পাশাপাশি ৩টি প্রস্তাব দেয়া হয়েছে। সংগঠনটির ১৬টি কমিউনিটি রেডিও সম্প্রচার প্রতিষ্ঠানগুলো দাবি জানিয়েছে, কমিউনিটি রেডিও নীতিমালা ২০১৮ অনুসরণ করে যেন তথ্যমন্ত্রণালয়ের অধীনে তাদের জন্য একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়। এছাড়াও কোভিড-১৯ কনটেন্ট ফান্ড গঠন করে মানসম্মত ও সঠিক তথ্য প্রান্তিক মানুষের কাছে তুলে ধরারও প্রস্তাব দিয়েছে তারা।