সমুদ্র সৈকতের ৩৫ পয়েন্টে ফ্রি ইন্টারনেট

১৫ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:৫৬  
কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার গুরুত্বপূর্ণ পর্যটক বহুল এলাকায় ৩৫ টি ফ্রি ওয়াই-ফাই জোন উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার (১৫ ফেব্রুয়ারি) কক্সবাজার সংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত আনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করা হয়। এসময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্নেল (অবঃ) ফোরকান আহমেদ, কক্সবাজার-২ এর সংসদ সদস্যআশেক উল্লাহ রফিক, - বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্রমতে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তত্ত্বাবধানে কক্সবাজারের বাসস্টপ, হিমছড়ি, স্টেডিয়াম, জজ কোর্ট, প্রেসক্লার সহ ৩৫টি ওয়াইফাই জোনে ৭৪ টি রাউটার স্থাপন করা হয়। একেকটি রাউটার ৩ হাজার মিটার রেডিয়াস এলাকা জুড়ে ইন্টারনেট সুবিধা দেবে। ক্যাপাসিটি অনুযায়ী ৩০ মিটার করে ২ হাজার ৭২৭ মিটার জুড়ে ৭ হাজার ৪০০ জন এটি ব্যবহার করবে। একেকটি পয়েন্টে ২০ এমবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করা যাবে।