সচেতনতাই পারে সড়ক দুর্ঘটনা কমাতে
আজ (২২ অক্টোবর) জাতীয় সড়ক দিবস। নানা আয়ােজনে গুরুত্বপূর্ণ এই দিনটি উদযাপন করা হচ্ছে। কারণ প্রতিবছর সড়ক দুর্ঘটনায় দেশে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে।
জাতীয় সড়ক দিবস উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) দেশের রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও ও এটুআই যৌথ উদ্যোগে 'সেফটি ফার্স্ট' নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, সচেতনতাই পারে সড়ক দুর্ঘটনার মত অনাকাঙ্খিত ঘটনা রোধ করতে। যারা রাস্তায় চলাচল করে তারা সাবধানে রাস্তা পরাপার হলে এবং যারা গাড়ি চালক তারা নিয়ম মেনে গাড়ি চালালে রাস্তায় কোন দুর্ঘটনা ঘটবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগোযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুাজা এবং পাঠাও এর প্রধান নির্বাহী হুসেইন এম ইলিয়াস।
অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেন, চালক, মালিক, যাত্রী এবং আইন এই ৪ বিষয় মেনে চললে সড়কে দুর্ঘটনা কমানো সম্ভব। আমাদের দেশের ইঞ্জিনিয়ারদেরও এই গুরত্ব রাখতে পারে। তারা সঠিক ভাবে ডিজাইন করলে এই সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব।
মাশরাফি বিন মর্তুাজা বলেন, পাঠাও মানুষের সময় বাঁচিয়ে দিচ্ছে। অফলাইনে বাইক ব্যবহার থেকে দূরে থাকতে হবে। যারা সার্ভিস নিচ্ছেন এবং যারা সার্ভিস দিচ্ছেন তাদের সবাইকে সচেতন থাকবে হবে।