শিক্ষার্থীদের পাশে দাঁড়ালো বিজ্ঞান জাদুঘর
রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের পাশে দাঁড়িয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। রোদ বৃষ্টিতে ছাতা ব্যবহারের প্রয়োজনীয়তা বিবেচনা করে বৃহস্পতিবার (৮ আগষ্ট ২০২৩) রাজধানীর বিভিন্ন এলাকায় বিজ্ঞান জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীরা ১০০টি ছাতা ও ব্যাগ স্বারক উপহার হিসেবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনকারী শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দেন।
রাজধানীর ফার্মগেট, বিজয় স্বরণী, আগারগাঁও, শ্যামলী, মিরপুর-১০ মোড়ে সবুজ, হলুদ রঙের এই ছাতা উপহার দেয়া হয় স্বেচ্ছাসেবীদের। ছাতা পেয়ে আনন্দে অভিভূত হয় শিক্ষার্থী ট্রাফিকেরা।
এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “বিজ্ঞান চর্চা ও প্রযুক্তিগত উদ্ভাবনকে পৃষ্ঠপোষকতা প্রদান করছে বিজ্ঞান জাদুঘর। তরুণ প্রজন্ম জাতির এ ক্রান্তিকালে ট্রাফিক পুলিশের যে গুরুদায়িত্ব পালন করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর তাঁদের উৎসাহিত করতে শিক্ষার্থীদের জন্য এ প্রণোদনামূলক উদ্যোগ গ্রহণ করে।







