মুঠোফোন ছবিয়ালদের পুরস্কৃত করলো অপো

২৭ মার্চ, ২০২৩ ১৮:২৫  

ঢাকা, ২৭ মার্চ ২০২৩: মুঠোফোনে দুর্দান্ত বাংলাদেশের ছবি তুলে বিজয়ীদের পুরস্কৃত করলো অপো। প্রথম বিজয়ী তারেক আহমেদকে পুরস্কার হিসেবে অপো রেনো এইট টি এবং দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী প্লাবন বণিক ও মো. ইব্রাহিম জনি পুরস্কার হিসেবে দেয়া হয় এনকো ডব্লিউ১১।    

সোমবার অপো’র ‘বিউটিফুল বাংলাদেশ, ইন পোর্ট্রেট’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার কথা জানিয়েছে অপো বাংলাদেশ কর্তৃপক্ষ।

এ নিয়ে অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের হেড অব ব্র্যান্ড লিউ ফেং বলেন, “‘ইনস্পিরেশন অ্যাহেড’ -এ ব্র্যান্ড প্রোপোজিশনে উদ্বুদ্ধ হয়ে অপো ব্যবহারকারীদের জীবনে অর্থবহ পরিবর্তন আনার মাধ্যমে ক্ষমতায়নে ভূমিকা রাখতে প্রত্যাশী অপো। আমার বিশ্বাস, ‘বিউটিফুল বাংলাদেশ, ইন পোর্ট্রেট’ ক্যাম্পেইন আমাদের ফ্যানদের অনুপ্রাণিত করতে ভূমিকা রেখেছে এবং তাদের দেশ ও নিজেদের ভেতরের সৌন্দর্য অন্বেষণে ও উপলব্ধি করার সুযোগ করে দিয়েছে।”

সম্প্রতি উন্মোচিত হওয়া অপো রেনো এইট টি র মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীদের দেশ ও মানুষের সৌন্দর্য আলোকচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার সুযোগ করে দিতে অপো এ ক্যাম্পেইন চালু করে। দেশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের জীবনযাত্রা এবং সমৃদ্ধ ইতিহাস আলোকচিত্রের মাধ্যমে সবার সামনে তুলে ধরতে গত ১১ মার্চ থেকে শুরু হয়ে ক্যাম্পেইনটি চলে ১৭ মার্চ পর্যন্ত।    

ক্যাম্পেইন শুরু হওয়ার পর, স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পেইনে ছবি জমা দেন স্মার্টফোন ব্যবহারকারীরা। সম্প্রতি, অপো বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।