ভুয়া খবর ও ছবি সনাক্তে ফেসবুক-রয়টার্স চুক্তি

১৩ ফেব্রুয়ারি, ২০২০ ১৫:৫৪  
আরও দ্রুত ভুয়া তথ্য এবং নকল ছবি সনাক্তে এবার বার্তাসংস্থা রয়টার্সের সঙ্গে চুক্তি করেছে ফেসবুক। নিজেদের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এবং ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে পোস্ট করা কনটেন্টের সত্যতা যাচাই করতে সংবাদ সংস্থাটি এই দায়িত্ব নিয়েছে। এ জন্য নতুন একটি বিভাগ খুলেছে রয়টার্স। এই বিভাগটি ফেসবুকের মার্কিন গ্রাহকের জন্য ছবি, ভিডিও, শিরোনাম এবং অন্যান্য কনটেন্টের সত্যতা যাচাই করবে। ইংরেজি এবং স্প্যানিশ উভয় ভাষার গ্রাহকদের জন্যই কাজ করবে তারা। এর আগে সত্যতা যাচাইয়ে এপি এবং এফপিসহ আরও সাতটি সংবাদ মাধ্যমের সঙ্গে চুক্তি করে ফেসবুক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভুয়া খবর সরাতে চাপের মুখে গত বছর ডিসেম্বরে একটি পাইলট প্রকল্প চালু করেছিল ফেসবুক। ভুয়া তথ্য যাতে আরও দ্রুত শনাক্ত করা যায় সে লক্ষ্যেই চালু করা হয় ওই প্রকল্প।