ভারতে ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করবে হুয়াওয়ে!

২৭ জুলাই, ২০২০ ০৯:২৫  
অর্ধেকেরও বেশি কর্মী ছাঁটাই করবে হুয়াওয়ে টেকনোলজিস কর্পোরেশন। শুরুতে ভারতের শাখা প্রতিষ্ঠান গুলোতে এই প্রক্রিয়া শুরু হবে বলে  খবর দিয়েছে ইকোনমিক টাইমস। সোমবার প্রকাশিত ওই খবরে বলা হয়ছে, গবেষণা ও উন্নয়ন বিভাগ এবং বৈশ্বিক পরিষেবা কেন্দ্রের ছাড়া অন্যান্য সকল শাখা থেকে হুয়াওয়ে ৬০-৭০ শতাংশ ভারতীয় কর্মী ছাঁটাই করবে। তবে কর্মীদের সম্মতি নিয়ে এবং তাদের প্রাপ্য সুবিধাদি দিয়েই ছাঁটাই করা হবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে ২০২০ সালে ভারতে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫০ শতাংশতে কমিয়েছে হুয়াওয়ে টেকনোলোজিস কর্পোরেশন। আয়ের লক্ষ্যমাত্রা কমিয়ে ৩৫ কোটি থেকে ৫০ কোটি মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।