বিনামূল্যে নেস্ট মিনি দিচ্ছে ইউটিউব!

২৮ মে, ২০২০ ২৩:৪৭  
গতবারের ন্যায় এবারও গুগল তাদের স্মার্ট স্পিকার উপহার দিচ্ছে। এবার আগের তুলনায় বেশি মানুষ উপহারটি পাবেন। একটি সাইনআপ প্রক্রিয়ার মাধ্যমেই উপহারটি পাওয়া যাবে। খবর এনগ্যাজেট। বর্তমানে সক্রিয় ব্যক্তিগত ও স্টুডেন্ট ইউটিউব প্রিমিয়াম, ইউটিউব মিউজিক প্রিমিয়াম এবং গুগল প্লে মিউজিক সাবস্ক্রাইবাররা এই উপহারটি পাবেন। আপনি যদি ফ্যামিলি প্যাকেজের প্রাথমিক অ্যাকাউন্টধারী হয়ে থাকেন তাহলে আপনিও বিনামূল্যে নেস্ট মিনি পাবেন। কোনো ব্যবহারকারী এই ক্যাম্পেইনের জন্য উপযুক্ত কিনা সেটি যাচাই করতে এই লিংকে যেতে হবে। আগামী ৩০ জুন পর্যন্ত প্রোমোশনটি চলবে। তবে যদি সরবরাহ আগেই শেষ হয়ে যায় তাহলে প্রোমোশনও বন্ধ হয়ে যাবে। ডিবিটেক/বিএমটি