বাড়িতে ঔষধ ডেলিভারি দেবে উবার

২৪ নভেম্বর, ২০১৯ ২২:০০  
গুগল, ফেসবুকের মতো বড় প্রযুক্তি জায়ান্টগুলো বিশ্বের স্বাস্থ্যখাতে বিশেষ নজর দিচ্ছে। আর তারই ধারাবাহিকতায় এই খাতে নাম লেখাচ্ছে উবার। প্রায় দুই বছর আগে উবারের স্বাস্থ্যসেবা খাত চালু হয়, যা রোগীর অ্যাপয়নমেন্টের জায়গায় যেতে ডাক্তারদের রাইডের ব্যবস্থা করে দেয়। কিন্তু আরও সুবিধা আনছে উবার। খবর ম্যাশেবল। গত ছয় সপ্তাহ ধরে উবার হেলথের প্রধান ড্যান ট্রিগাব আইনপ্রণেতা, বিশ্লেষক এবং সাংবাদিকদের কাছে নতুন এই সেবা তুলে ধরছে। তিনি উক্ত ব্যক্তিদের কাছে ঔষধ ডেলিভারির বিষয়টির উদাহরণ দেন। ট্রিগাব বলেন, উবার প্রেসক্রাইব করা ঔষধ, মেডিকেল যন্ত্রাংশ এবং স্বাস্থ্যকর খাবার ডেলিভারি দেবে। আগামী দুই বছরের মধ্যে এই সেবা চালু করবে উবার। ডিবিটেক/বিএমটি