বাজারে রিয়েলমি সি৬৫ চাহিদা তুঙ্গে!
দুইটি ভ্যারিয়েন্টে ‘রিয়েলমি সি৬৫’ উন্মোচন করেছে চীনা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। টিইউভি এসইউডি এর ৪৮-মাস মেয়াদী ফ্লুয়েন্সি সার্টিফিকেশন এবং সেগমেন্টের প্রথম ৪৮-ওয়াট চার্জিং সিস্টেমের ফোন গত ১৬ মে থেকে দেশজুড়ে বিক্রি শুরু হয়েছে।
রিয়েলমি’র অনুমোদিত আউটলেটগুলো থেকে রিয়েলমি সি৬৫ এর ১২৮জিবি ভ্যারিয়েন্টের ফোনটি কিনতে শুরু করেছেন ক্রেতারা।
সূত্রমতে, রিয়েলমি’র নতুন এই ফোন উন্মোচন হয়েছে গত ৮ মে, ২০২৪ তারিখে। উন্মোচনের মাত্র ১ ঘণ্টার মধ্যেই অনলাইন স্টোর পিকাবুতে সোল্ড আউট হয়ে যায় এই স্মার্টফোনটি। এছাড়াও, এই ডিভাইসের প্রি-অর্ডারের হার আগের ডিভাইসটির তুলনায় ১৩৪ শতাংশ বেশি ছিল।
বলা হচ্ছে, স্মার্টফোনটির ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতা ফোন ব্যবহারকারীকে দেয় মাত্র ৩০ মিনিটেই চার্জহীন একটি ডিভাইসকে সর্বোচ্চ ৫০% পর্যন্ত চার্জ দেওয়ার নিশ্চয়তা দেয়। রিয়েলমি সি৬৫ এ রয়েছে ৭.৬৪ এমএম আল্ট্রা স্লিম বডি, যা এই ক্লাসের মধ্যে সবচেয়ে পাতলা ফোন।







