বাগডুমে ব্র্যান্ড পণ্যে ৬০ শতাংশ ছাড়

৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:২৫  
‘ব্র্যান্ড উইক’ পালনে বিভিন্ন ব্র্যান্ডের পণ্যে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় ও কম খরচে ডেলিভারি সেবা দিচ্ছে ই-কমার্স সাইট বাগডুম ডটকম। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলমান এ কর্মসূচির আওতায় কিস্তিতেও সুদ ছাড়া পণ্য কেনা যাবে। প্রতিটি পণ্যে ব্র্যান্ড ওয়ারেন্টি দিচ্ছে প্রতিষ্ঠানটি। বাগডুমের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফোন ও হেডফোনের সঙ্গে ব্যাগ, সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত মূল্য ছাড় এবং ৬ মাসের কিস্তি সুবিধা পাওয়া যাবে। ইলেকট্রনিকস ও গ্যাজেট এক্সেসরিজ সর্বোচ্চ ১০ শতাংশ ছাড় চলছে। স্পোর্টস এবং ফিটনেস ক্যাটাগরিতে ভেলোস বাইসাইকেল, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্স ক্যাটাগরিতেও ছাড় রয়েছে। অ্যাপেক্স, ইনফিনিটি, সারা, ফগ, ম্যারিকোসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্যেও ছাড় পাওয়া যাবে। বাগডুম ব্র্যান্ড উইকে ল্যাপটপসহ অন্যান্য এক্সেসরিজ ছাড় পাওয়া যাবে। আসুস, এইচপি, ডেল, লজিটেক, এফোরটেকের নানা পণ্য এখানে পাওয়া যাবে।