ববির জন্মদিনে পলকের শুভকামনা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকের জন্মদিন শুক্রবার। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার ছেলে রাদওয়ানের ৪১ বছর পূর্ণ হল। ১৯৮০ সালের ২১ মে জন্মগ্রহণ করেন রাদওয়ান মুজিব সিদ্দিক। তিন ভাই-বোনের মধ্যে সবার বড় রাদওয়ানের দুই বছরের ছোট বোন টিউলিপ সিদ্দিক লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। তাদের বাবা শফিক আহমেদ সিদ্দিক দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
তরুণ এই ‘ফ্রস্ট ওভার দ্য ওয়ার্ল্ড’ এর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর এই তরুণ সৃজনশীল ট্রাস্টির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শুভেচ্ছা বার্তায় তিনি জানান, বৈশ্বিক এই করোনা মহামারির ভয়াবহতা ও দীর্ঘমেয়াদি প্রভাব উপলব্ধি করে গত ২০২০ সালের ১৮ মার্চ ববি ভাই আমাকে বিজনেস কন্টিনিউটি প্ল্যান প্রণয়ন করে জরুরী ও অতি গুরুত্বপূর্ণ খাতগুলোর কার্যক্রম প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে সচল রাখার পরামর্শ দেন।
এরই ধারাবাহিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা, ডিজিটাল স্বাস্থ্যসেবা, অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান রাখা, নিরবচ্ছিন্ন জরুরি পণ্য সরবরাহ ও ঘরে বসে বিনোদন এই পাঁচটি বিষয়ে বিজনেস কন্টিনিউটি প্ল্যান প্রণয়ন করা সম্ভব হয়েছে জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী বলেন,“ এই প্লান বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট মাননীয় আইসিটি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের পরামর্শে অনুমোদন দেন। এমন একটি দূরদর্শী ও সুচিন্তিত পরামর্শ দানের জন্য ববি ভাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ।”
তিনি বলেন, “ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট জনাব সজীব ওয়াজেদ জয় ভাই সহ নীতিনির্ধারক গণের সাথে তরুণদের সরাসরি মতবিনিময়ের জন্য 'লেটস টক' এর মত একটি প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে সিআরআই কে জনপ্রিয় করে তুলেছেন রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ভাই। বাংলাদেশের তরুণদের জন্য তিনি তৈরি করেছেন তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন সফল করার 'ইয়াং বাংলা' প্ল্যাটফর্ম।”
পলক বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ এর ডিজিটাল মিডিয়া ও ওয়েব পোর্টাল পরিচালনার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে আধুনিকতা এবং প্রযুক্তির ছোঁয়া দিয়েছেন রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ভাই। তথ্য গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ও কর্মময় জীবনকে আকর্ষণীয় করে উপস্থাপন করতে মুজিব গ্রাফিক নভেল তৈরি করেছেন তিনি। এছাড়াও, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের উপরে তথ্যচিত্র নির্মাণ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে তরুণদের কাছে আকর্ষণীয় করে তুলতে 'জয় বাংলা' কনসার্ট এর মত সৃজনশীল আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। “
বাংলাদেশ আওয়ামী লীগের জন্য "জয় বাংলা বলে আগে বাড়ো" সঙ্গীতটি তাঁরই ব্রেইন চাইল্ড উল্লেখ করে পলক আরো বলেন, “আজকের এই বিশেষ দিনে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন!”
জন্মদিনে রাদওয়ানকে শুভেচ্ছা জানিয়ে সিআরআইয়ের ফেসবুক পেজে লেখা হয়েছে, “হ্যাপি বার্থডে টু আওয়ার অনারেবল ট্রাস্টি রাদওয়া মুজিব সিদ্দিক। উই উইশ ইউ এ হেল্দি অ্যান্ড হ্যাপি লাইফ।”
ইয়ং বাংলার ফেসবুক পেজে লেখা হয়েছে, “উইশিং এ হ্যাপি বার্থডে টু আওয়ার মেন্টর অ্যান্ড ইন্সপিরেশনাল পরসোনালিটি রাদওয়াদ মুজিব সিদ্দিক।”