ফোন কলেও আসছে লাইভ ক্যাপশন সুবিধা!
আপনি যদি অ্যান্ড্রয়েড ১০ চালিত গুগল, ওয়ানপ্লাস অথবা স্যামসাংয়ের কোনো নতুন হ্যান্ডসেট ব্যবহার করে থাকেন তাহলে হয়তোবা লাইভ ক্যাপশন সুবিধা দেখতে পেয়েছেন। বিল্টইন এই তাৎক্ষণিক ট্রান্সক্রিপশন সুবিধাটি এবার ফোন কলের ক্ষেত্রেও আসতে পারে। ফলে ফোনে কেউ কথা বললে ভালোভাবে শুনতে বা বুঝতে না পারলেও সেটি আপনি দেখতে পাবেন। খবর টেকরাডার।
এক্সডিএ ডেভেলপারর্স সূত্রমতে, অ্যান্ড্রয়েড ১১ ডেভেলপার প্রিভিউতে ফোন কলের জন্য লাইভ ক্যাপশন সুইচিং রেফারেন্স দেখা গেছে। আপগ্রেডেড ফিচারটি অপারেটিং সিস্টেমটির চূড়ান্ত সংস্করণের উন্মুক্ত হতে পারে।
লাইভ ক্যাপশন মূলত ফোনে ভিডিও বা অডিও চলাকালীন রিয়েল টাইম সাইটাইটেল দেখায়। যাদের শ্রবণ সমস্যা আছে কিংবা এক জায়গায় আছেন যেখানে অধিক শব্দে কনটেন্ট দেখতে পারছেন না তখন এটি বেশ কাজে দেয়।
যদি ফিচারটি চালু হয় তাহলে শুনতে না পেলেও অপর প্রান্তের ব্যক্তি কি বলছেন তা দেখতে পাবেন। যেহেতু গুগলের ভাষা সনাক্তকরণ টুল এখন খুবই উন্নত, তাই সাবটাইটেলে প্রায় পুরোপুরি সঠিক ট্রান্সক্রিপশন দেখতে পাবেন।
ডিবিটেক/বিএমটি