ফের ফ্লিপকার্টে নজর সফটব্যাংকের

৭ জুন, ২০২১ ০২:০৪  
প্রায় তিন বছর আগে ফ্লিপকার্টে থাকা নিজেদের শেয়ার ওয়ালমার্টের কাছে বিক্রি করে দেয় সফটব্যাংক। জাপানের গ্রুপটি পুনরায় ফ্লিপকার্টে নজর দিচ্ছে। ইতিমধ্যে ফ্লিপকার্টের সাথে সফটব্যাংক ভিশন ফান্ড এ বিষয়ে আলোচনা চালিয়েছে। খবর ইকোনমিক টাইমস। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ইটি জানিয়েছে, এবার কোম্পানিটি ৬০০ থেকে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়। দুই বিলিয়ন ডলারের ফান্ডিং রাউন্ডে অংশগ্রহণের মাধ্যমে এই বিনিয়োগ করতে প্রতিষ্ঠানটি, যেখানে আবুধাবির এডিকিউ, কানাডার সিপিপিআইবি, ফ্লিপকার্টের বিদ্যমান বিনিয়োগকারী প্রতিষ্ঠান জিআইসি এবং কাতার ইনভেস্টমেন অথরিটির মতো গ্রুপ থাকছে। সূত্র আরও জানায়, নতুন এই বিনিয়োগের মাধ্যমে ব্যাঙ্গালুরু-ভিত্তিক কোম্পানিটির মূল্য হবে ২৫ থেকে ৩০ বিলিয়ন ডলার। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই চুক্তি চূড়ান্ত হতে পারে। এবার সফটব্যাংকের বিনিয়োগ হলে যুক্তরাষ্ট্রে ফ্লিপকার্টের আইপিওতে যাওয়ার পরিকল্পনা বাদ দেওয়া হতে পারে। ফলে কোম্পানিটি যতদিন সম্ভব একটি প্রাইভেট কোম্পানি হিসেবে পরিচালিত হতে পারবে। ডিবিটেক/বিএমটি