ফের ট্রিলিয়ন ডলারের ক্লাবে টেসলা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর ধনকুবের ইলন মাস্কের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বাজারমূল্য ১ লাখ কোটি ডলার ছাড়িয়েছে। গত শুক্রবার (৮ নভেম্বর) প্রতিষ্ঠানটির শেয়ারের দর বেড়েছে ৮ শতাংশ। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে লাভবান হয়েছেন ইলন মাস্ক।
খবরে বলা হয়, ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ইলন মাস্ক ব্যয় করেছেন ১৩ কোটি ডলার। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সপ্তাহে ২৯ শতাংশ পর্যন্ত বাড়ে টেসলার শেয়ারের দর।
এর আগে গত মঙ্গলবার পর্যন্ত টেসলার বাজারমূল্য ছিল ৮০ হাজার কোটি ডলারের কিছু বেশি। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে ৩০ শতাংশ।
আবারও ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যের প্রতিষ্ঠানের তালিকায় পৌঁছে গেছে টেসলা। এই তালিকায় আগে থেকেই আছে এনভিডিয়া, অ্যাপল, মাইক্রোসফট, অ্যালফাবেট, অ্যামাজন ও মেটা। সর্বশেষ হিসাব মতে, বিশ্বের দামি কোম্পানির শীর্ষ ৯ এ অবস্থান করছে টেসলা।
ডিবিটেক/বিএমটি







