প্রথমবারের মতো স্যামসাংকে ছাড়িয়ে গেলো এলজি

২৯ এপ্রিল, ২০২৩ ২০:৪৭  

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ওন বা ১১২ কোটি ডলার পরিচালন মুনাফা করেছে এলজি। যেকোনো প্রথম প্রান্তিকে দক্ষিণ কোরীয় কোম্পানিটির এটি দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা। খবর দ্য কোরিয়া হেরাল্ড।

নীতিনির্ধারকদের কাছে পাঠানো নথিতে এলজি জানায়, জানুয়ারি-মার্চ প্রান্তিকে তাদের আয় হয়েছে ২০ দশমিক ৪২ ট্রিলিয়ন ওন। গত প্রান্তিকে এলজির নিট আয় হয়েছে ৫৪ হাজার ৬৫০ কোটি ওন।

এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো প্রান্তিকের মুনাফায় স্যামসাংকে ছাড়িয়ে গেল এলজি। জানুয়ারি-মার্চ প্রান্তিকে স্যামসাংয়ের নিট আয় হয়েছে ৬০ হাজার কোটি ওন, যা কোম্পানির ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন।

ডিবিটেক/বিএমটি