পদ্মা সেতুর ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা!

২৩ আগষ্ট, ২০২০ ১৪:৪১  
নির্মিতব্য দেশের মেগাপ্রকল্প পদ্মা সেতুতে কর্তব্যরত প্রকৌশলীদের সেতুসংক্রান্ত ছবি, ভিডিও এবং তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম গতকাল ২২ আগস্ট, শনিবার এ নিষেধাজ্ঞা আরোপ করেন। এ সংক্রান্ত একটি চিঠি সেতু প্রকল্পের প্রকৌশলীদের কাছে পাঠানো হয়েছে। এখন থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারসহ বিভিন্ন মাধ্যমে এসব তথ্য শেয়ার করতে পারবেন না সংশ্লিষ্ট প্রকল্পের প্রকৌশলীরা। পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এ বিষয়ে গণমাধ্যমে বলেছেন, ‘প্রকল্পে ২৫০ জন প্রকৌশলী, কন্ট্রাকটারসহ প্রায় এক হাজার জন কাজ করেন। সবাই যার যা খুশি শেয়ার দেবে? যেকোন একজন কিংবা দুইজন দেবে। তবে এক হাজার প্রকৌশলী তাদের আইডি থেকে শেয়ার দেবে এটা তো গ্রহণযোগ্য নয়।’ আর এখন থেকে সংশ্লিষ্টদের সামাজিক যোগাযোগমাধ্যমে সেতু সংক্রান্ত ছবি, তথ্য ও ভিডিও প্রকাশের ওপর অফিসিয়ালি নিষেধাজ্ঞা আরোপ করা হলো।