নোট ৮টি দাম, ছবি ও স্পেকস ফাঁস

২৮ অক্টোবর, ২০১৯ ১৮:৪৩  
সাম্প্রতিক সময়ে রেডমি নোট ৮ প্রো এর পাশাপাশি রেডমি নোট ৮ অবমুক্ত করেছিলো চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি। বাজারে কম বাজেটের রেডমি নোট ৮ নিয়ে এসেছিল শাওমি। কম দামে দুর্দান্ত ফিচার দিয়ে ইতিমধ্যেই গ্রাহকের মন জয় করেছে রেডমি নোট সিরিজের লেটেস্ট ফোনগুলি। তবে এবার সম্ভবত নতুন ফোন রেডমি নোট ৮ নিয়ে কাজ করছে শাওমি। এবং ফোনটি রেডমি নোট ৮ এর উত্তরসূরি হয়ে আসতে পারে। এদিকে কথিত রেডমি নোট ৮টি-র লাইভ ছবি অনলাইনে পোস্ট করেছেন জনপ্রিয় টিপস্টার সুধাংশু অম্বোর। দাম, রং, তথ্য স্টিকার এবং স্মার্টফোনের বিভিন্ন মডেলও ফাঁস করেছেন এই টিপস্টার। এই স্মার্টফোনের তথ্য স্টিকারটিতে আরও কিছু স্পেসিফিকেশন দেখা যায়, যেমন স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট, ৪৮ মেগাপিক্সেলের কোয়াড-ক্যামেরা সেটআপ, সাথে থাকবে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি ২ মেগাপিক্সেল গভীর সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটির সাথে আরও থাকছে ৬-ইঞ্চি ডিউ-ড্রপ নচ ডিসপ্লে, সামনে এবং পিছনে কর্নিং গরিলা গ্লাস ৫ ইত্যাদি। কথিত এই ফোনটিতে থাকতে পারে চার হাজার এমএএইচ ব্যাটারি, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, এবং পাশাপাশি ১৮ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট। ফোনে আরও থাকছে এনএফসি। ডিজিবাংলা/প্রান্ত