নতুন ১০ দেশে যাচ্ছে অ্যাপেক্স লিজেন্ডস মোবাইল

২৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:১৯  
শিগগিরই আরও অধিক দেশে খেলা যাবে অ্যাপেক্স লিজেন্ডস মোবাইল। গত বছর কিছু দেশে গেমটির সীমিতভাবে বেটা সংস্করণ প্রকাশ করা হয়। আগামী সপ্তাহ থেকে আরও ১০টি দেশে আইওএস এবং অ্যান্ড্রয়েডে বিনামূল্যে গেমটি ডাউনলোড করা যাবে। খবর দ্য ভার্জ। রেসপনের ওয়েবসাইটে এক পোস্টে বলা হয়েছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পেরু, আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মানুষরা আগামী সপ্তাহ থেকে অ্যাপেক্স লিজেন্ডস মোবাইল ডাউনলোড করতে পারবেন। গেমটি এই আগেই ভারতে উন্মুক্ত হয়েছিলো। আগামীতে আর কোন কোন অঞ্চলে গেমটি খেলা যাবে সেটি জানায়নি রেসপন। সীমিত সংখ্যক দেশ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামীতে বিশ্বব্যাপী গেমটি উন্মোচনের বিষয়ে জানানো হবে। যারা নতুন তালিকার দেশগুলোর মধ্যে রয়েছে তারা এখনই প্রি-রেজিস্টেশন করতে পারছেন। গেমটি মোবাইলের জন্য তৈরি হওয়ায় কনসোল কিংবা পিসিতে এই গেম খেলা যাবে না। ডিবিটেক/বিএমটি