নচিকেতার কনসার্ট সরাসরি দেখাবে টফি

৮ নভেম্বর, ২০২৩ ০০:১৮  

আগামী ১০ নভেম্বর, শুক্রবার ঢাকায় অনুষ্ঠিতব্য দুইটি কনসার্ট সরাসরি লাইভ সম্প্রচার হবে জনপ্রিয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি-তে। বুধবার টফি-এর মার্কেটিং ডেপুটি ডিরেক্টর, মুহম্মদ আবুল খায়ের চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, 'কোক স্টুডিও বাংলা লাইভ ২.০' বিকাল ৩টায় ‘বাংলাদেশ আর্মি স্টেডিয়াম’ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এর মাধ্যমে কোক স্টুডিও বাংলার জনপ্রিয় শিল্পীদের মুগ্ধকর পরিবেশনা  সারা দেশের সংগীত প্রেমীদের কাছে পৌঁছে যাবে।  'নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার' সরাসরি সম্প্রচার করা হবে সন্ধ্যা ৭টা থেকে।

প্রসঙ্গত, ১৯৯৩ সাল থেকে সমসাময়িক বাংলা গানের সাথে নচিকেতার তিন দশকের অসাধারণ পথ চলার উদযাপন উপলক্ষ্যে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। আয়োজন উপলক্ষে টফি-এর শীর্ষ ১০০০ জন দর্শক পাবেন এক্সক্লুসিভ অ্যাক্সেস কুপন, যা তাদের সম্পূর্ণ বিনামূল্যে টফিতে ক্রিকেট বিশ্বকাপ ম্যাচ উপভোগ করার বিশেষ সুযোগ দেবে।