দশ লাখের মাইলফলকে পডকাস্ট শো

২৬ এপ্রিল, ২০২০ ০৪:১১  
বর্তমানে অ্যাপল পডকাস্টস ১০ লাখের অধিক পডকাস্ট শো রয়েছে। অ্যাপলের দেয়া এই তথ্য নিশ্চয় একটি মাইলফলক, যা অর্জন করতে প্রায় ১৫ বছর সময় লেগেছে। খবর ম্যাশেবল। ১০ লাখ শুনে হয়তোবা কম মনে হচ্ছে। এটি শুধু পর্ব (এপিসোড) হিসেবে ভেবে ভুল করবেন না। এই তথ্য মূলত একক পডকাস্ট শো এর হিসাব। যেসব শো পরবর্তীতে অসংখ্য পর্ব প্রকাশ করেছে। গত ২০ এপ্রিল অ্যাপল পডকাস্টস এই মাইলফলক অর্জন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মাইলফলকের তথ্য তুলে ধরা হয়, যেখানে অ্যাপলের অন্যান্য সেবা যেসব অ্যাপ স্টোর, অ্যাপল মিউজিক এবং অ্যাপল আর্কেড এর প্রবৃদ্ধিও উল্লেখ করা হয়। সময়ের পরিক্রমায় মাইলফলকটি অর্জনের কাছাকাছি এলেও চলমান করোনাভাইরাস মহামারি সেই মাইলফলক অর্জনে সহায়তা করেছে। গত মার্চ এবং এপ্রিলে পডকাস্টের ক্ষেত্রে দারুন প্রবৃদ্ধি হয়েছে। ২০০৪ সালে ‘পডকাস্টিং’ টার্ম প্রচলন হয় এবং তার পরের বছর অ্যাপল আইটিউন আনুষ্ঠানিকভাবে পডকাস্ট সুবিধা চালু করে। বর্তমানে বাজারে অনেক প্রতিযোগি থাকলেও অ্যাপল পডকাস্টস শীর্ষ অবস্থানে রয়েছে। ডিবিটেক/বিএমটি