তিন মিনিটের ভিডিও সুবিধা আনছে টিকটক

৩ ডিসেম্বর, ২০২০ ০২:১৩  
শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকের বিশেষ বৈশিষ্ঠ্যই হলো এটি একটি কনটেন্টে অনেক সময় আটকে রাখে না। তবে শোনা যাচ্ছে, টিকটক তাদের প্লাটফর্মে বড় পরিবর্তন আনছে। আর এর মাধ্যমে টিকটকে তিন মিনিটের ভিডিও তৈরি ও শেয়ার করা যাবে। টিকটকের সোশ্যাল মিডিয়া পরামর্শক মাট নাভারা জানিয়েছেন, বর্তমানে ৬০ সেকেন্ডের ভিডিও আপলোড লিমিট থেকে পরিবর্তিত হয়ে সর্বোচ্চ তিন মিনিটের ভিডিও সমর্থন করবে টিকটক। ইতিমধ্যেই কিছু ব্যবহারকারীকে পরীক্ষামূলকভাবে ফিচারটি ব্যবহারের সুযোগ দেয়া হয়েছে। তিন মিনিটের সময়সীমা প্রদান করার ফলে ব্যবহারকারীরা এখন আগের থেকে দীর্ঘ সময়ের ভিডিও তৈরি করতে পারবেন। তবে এতে কিছু সমস্যাও রয়েছে বলে মনে করেন অনেকেই। এ বিষয়ে টিকটকের পক্ষ থেকে বিস্তারিত কোনো মন্তব্য করা হয়নি। ডিবিটেক/বিএমটি