তিন ক্যামেরার ড্রোন আনলো ডিজেআই

২৭ এপ্রিল, ২০২৩ ০৮:৫৬  

ইউটিউব বা সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাণের পাশাপাশি শুটিং বা জরিপের কাজ সহজ করতে প্রথমবারের মতো তিন ক্যামেরযুক্ত ড্রোন বাজারে এনেছে বিশ্বখ্যাত ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ডিজেআই। ‘ডিজেআই ম্যাভিক থ্রি প্রো’ মডেলের এই ড্রোনটি দিয়ে একইসময়ে তিনিটি ক্যামেরা দিয়েই ভিডিও ধারণ করতে পারবেন ব্যবহারকারী।

এর ক্যামেরা তিনটি যথাক্রমে ৪৮, ২০ ও ১২ মেগাপিক্সেলের। এগুলো দিয়ে সহজেই ফোরকে প্রযুক্তির ভিডিও ধারণের পাশাপাশি উন্নত মানের ছবি তোলা যাবে।

একবার চার্জ টানা ৪৩ মিনিট উড়তে সক্ষম ড্রোনটিতে আটটি ভিশন সেন্সর যুক্ত থাকায় দুর্ঘটনার ঝুঁকি নেই বললেই চলে। তিনটি সংস্করণের বাজারে আসা ড্রোনটির দাম ২ হাজার ১৯৯ ডলার, ২ হাজার ৯৯৯ ডলার এবং ৩ হাজার ৮৮৯ ডলার।

প্রসঙ্গত, ২০২০ সালে অক্টোবরে দেশে ড্রোন তৈরি, কেনাবেচা, উড্ডয়ন, নিয়ন্ত্রণ সংক্রান্ত নীতিমালার চূড়ান্ত অনুমোদন করে বাংলাদেশ সরকার। এরপর দেশের প্রযুক্তি প্রতিষ্ঠান নেক্সট গিয়ার লিমিটেডের হাত ধরে বাংলাদেশের বাজারে আসতে একটি চুক্তি করে দূর নিয়ন্ত্রিত বিমান পরিচালনা ব্যবস্থাপনা কোম্পানিটি। নেক্সট গিয়ার লিমিডের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক আহমেদ তখন জানিয়েছিলেন, আধুনিক বিশ্বের মত বাংলাদেশে ড্রোনের মধ্যমে কৃষি উন্নয়ন, ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা, নদী জরিপ এবং পর্যবেক্ষণ, সীমান্ত সুরক্ষা, নিরাপত্তা ও পর্যবেক্ষণ, অগ্নি নির্বাপণ, উদ্ধার কাজ, আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনীর বিবিধ কাজে, রাস্তা ও সেতু নির্মাণ ও নিরক্ষণ, পার্বত্য, বনাঞ্চল ও দুর্গম অঞ্চলের সুরক্ষা ও পর্যবেক্ষণসহ বিবিধ কাজে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থা এই প্রযুক্তি ব্যবহার করে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে। তুলনামুলক ভাবে নতুন এই প্রযুক্তি ব্যবহারের লক্ষে নেক্সট গিয়ার লিমিটেড ডিজেআইকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ড্রোন ব্যবহারকারীদের প্রশিক্ষণ ও অন্যান্য সকল সেবা দেবে।’