ডেস্কটপ সার্চে আরও পরিবর্তন আনছে গুগল

২৬ জানুয়ারি, ২০২০ ০১:৫৩  
শনিবার গুগল তাদের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, ডেস্কটপে ফেভিকন এবং ব্ল্যাক অ্যাড লেভেল যুক্ত করার পর গ্রাহকদের কাছ থেকে পাওয়া মতামত অনুযায়ী আরও কিছু পরিবর্তন পরীক্ষামূলকভাবে প্রকাশ করবে। খবর সার্চ ইঞ্জিন ল্যান্ড। গুগল জানায়, কয়েক মাস আগে মোবাইলের জন্য সার্চ রেজাল্টে যে পরিবর্তন আনা হয় সেটির ডিজাইন মোবাইল ব্যবহারকারীরা সাদরে গ্রহণ করেছেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই জানতে পারেন তথ্যগুলো কোন জায়গা থেকে এসেছে এবং তাদের বিজ্ঞাপনও সহজেই সনাক্ত করতে পারেন। সপ্তাহখানেক আগে ডেস্কটপের সার্চ রেজাল্টে যে পরিবর্তন আনা হয়েছে তার প্রাথমিক মতামতও ইতিবাচক। গুগল তার ব্যবহারকারীদের মতামতগুলো সবসময়ই প্রাধান্য দিয়ে সেটি যুক্ত করার চেষ্টা করে বলেও জানায় সার্চ ইঞ্জিন জায়ান্টটি। গুগল জানায়, আমরা বর্তমানে ডেস্কটপ ফেভিকন পাল্টানোর বিষয়ে পরীক্ষা চালাচ্ছি এবং সময়ের ব্যবধানে আরও পরিবর্তন আসবে। ডিবিটেক/বিএমটি