জুটি বাঁধলেন ইউটিউবার পিউডাইপাই-মারজিয়া
ফেলিক্স অরভিড উলফ জেলবার্গ হচ্ছেন ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। তবে এ নামে তিনি পরিচিত নন। সবাই তাকে 'পিউডাইপাই' নামে। টানা আট বছর চুটিয়ে প্রেম করে গত সোমবার গাঁট বাধলেন মারজিয়া বিজনিয়ানের সঙ্গে।
পশ্চিম লন্ডনে সোমবার বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে জীবনের ৩০ তম বসন্তের আগেভাগেই জীবনের নতুন টিউবের সূচনা করলেন পিউডাইপাই।
১৯৮৯ সালের ২৪ অক্টোবর সুইডেনে জন্ম নেন ফেলিক্স অরভিড উলফ জেলবার্গ।
https://twitter.com/pewdiepie/status/1163778709268176896
গত ২০ আগস্ট টুইটারে এক ঘোষণায় তিনি জানিয়েছেন, আমরা এখন বিবাহিত। যতটা খুশি হওয়া যায়, আমি ঠিক ততটাই খুশি। আমি ভাগ্যবান যে অসাধারণ এই নারীর সঙ্গে জীবন কাটাতে পারছি।
ইউটিউবে পিউডাইপাই এর সাবস্ক্রাইবার সংখ্যা ১০ কোটির বেশি। ইউটিউবারদের মধ্যে তার আয়ও সবচেয়ে বেশি। প্রতি মাসে তার আয় ৬ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড।
উলফ জেলবার্গের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়া মারজিয়াও পেশায় ইউটিউবার ছিলেন। ফ্যাশন, গেম বই ও মেকআপ নিয়ে ভিডিও বানিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন। ২০১৪ সালে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার সমৃদ্ধ ইতালিয়ান চ্যানেল ছিলো তার। তবে ২০১৮ সালে মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটলে নিজের ইউটিউব চ্যানেল মারজিয়া থেকে বিদায় নেন তিনি।
অন্যদিকে ফেলিক্স জেলবার্গের পেশা মূলত গেমিং। তবে বক্তা হিসেবেও যথেষ্ট সুনাম রয়েছে। ইউটিউবে তিনি মূলত ভিডিও গেমের বিভিন্ন দৃশ্য খেলতে খেলতে মজার ধারা বর্ণনা দেন। তার উচ্চারণ, মজার শব্দচয়ন আর কথায় সেগুলো দারুণ হাস্যরসাত্মক হয়ে ওঠে। বিনোদনধর্মী ও কমেডি ধাঁচের ইউটিউব চ্যানেলের বেশিরভাগ দর্শক আনন্দ ও বিনোদনের খোঁজে ভিড় জমান।