জয়ী হলে মাস্ককে উপদেষ্টা হিসেবে চান ট্রাম্প

২০ আগষ্ট, ২০২৪ ১৭:২৩  

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ধনকুবের ইলন মাস্ককে নিজের মন্ত্রিসভা বা উপদেষ্টা পদে দেখতে চান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তিনি খুবই স্মার্ট একজন মানুষ। যদি তিনি আমার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভা কিংবা আমার উপদেষ্টা পদে আসতে রাজি হন, তাহলে আমি খুব খুশি হবো; সত্যিই খুশি হবো। তিনি অত্যন্ত মেধাবী মানুষ।”

আগামী নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন হবে যুক্তরাষ্ট্রে। সেই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাম্প।

ডিবিটেক/বিএমটি