জনপ্রিয় ছবিগুলো দেখাতে ফেসবুকের নতুন ফিচার

১৭ নভেম্বর, ২০১৯ ২১:৩১  
জনপ্রিয় ভিডিওগুলো দেখাতে ফেসবুকের রয়েছে আলাদা ফিচার, যা ফুল-স্ক্রিণ মোডে ভিডিও দেখার সুযোগ দেয়। এছাড়া যখন স্ক্রল-ডাউন করা হয় তখন ফেসবুক ভিডিও রেকমেন্ড করে। এবার ছবির ক্ষেত্রেও একই ধরণের ফিচার আনছে ফেসবুক। খবর জিএসএম এরিনা। ‘পপুলার ফটোজ’ নামের এই ফিচারটি দেখতে অনেকটা ইনস্টাগ্রামের মতো। ইতিমধ্যেই ফিচারটির পরীক্ষা চালাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। বর্তমানে কোনো ছবিতে ট্যাপ করার পর সেটি কালো ব্যাকগ্রাউন্ডে ফুল-স্ক্রিণ মোডে দেখায়। তবে যখন স্ক্রল ডাউন কিংবা সোয়াইপ করা হয় সেটি সেটি আগে নিয়ে যায়। নতুন ফিচারের মাধ্যমে এখন বন্ধু এবং অন্যান্য পাবলিক পোস্টের ছবি দেখা যাবে। ডিবিটেক/বিএমটি