চলতি বছরেই নতুনরূপে আসছে মেরিও ক্লাসিক

১ এপ্রিল, ২০২০ ০১:২২  
আত্মপ্রকাশের ৩৫তম বার্ষিকী উদযাপন করছে সুপার মেরিও সিরিজ। পেছনে ফেলে আসা ৩৫ বছরে প্রকাশিত ভিডিও গেমক্যাটলগটি নতুন রূপে প্রকাশের মধ্যে দিয়ে এই উৎসবকে স্মরণীয় করে রাখতে যাচ্ছে জাপানি গেমিং সংস্থা নিন্টেন্ডো। সুপার মেরিও সিরিজের প্রথম গেম ব্রস ছাড়াও সুপার মেরিয়েও ৬৪, সুপার মেরিও গ্যালাক্সি এবং সুপার মেরিও গ্যালক্সিও নতুন করে প্রকাশ করা হবে। তবে কবে নাগাদ প্রকাশ করা হবে, দিনটি সুনির্দিষ্ট ভাবে ঘোষণা করা হয়নি। এর আগে জুনে অনুষ্ঠিতব্য ই-থ্রি গেমিং সম্মেলনে ৩৫তম বছর উদযাপনের পরিকল্পনার কথা জানিয়েছিলো এই জাপানি গেমিং কোম্পানিটি। অবশ্য করোনা ভাইরাস মহামারির কারণে এই সেম্মেলন বাতিল করা হয়েছে। তবে সুপার মারিও থ্রি ডি ওয়ার্ল্ডের একটি ডিলাক্স সংস্করণ এবং পেপারে মারিও গেমের নতুন একটি পর্ব প্রকাশ করতে যাচ্ছে জাপানের এই গেমিং কোম্পানি। তবে এ বিষয়ে কোনো তথ্যই আগাম প্রকাশ করতে রাজি হয়নি তারা।