ঘুরে দাঁড়াচ্ছে হুয়াওয়ে : আয়ে ৯ শতাংশ প্রবৃদ্ধি
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যিক যুদ্ধের জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। তবে সব প্রতিবন্ধকতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কোম্পানিটি। তারই ফলস্বরূপ চলতি বছরে কোম্পানিটি ৯৮.৫ বিলিয়ন ডলার আয়ের করবে বলে আশা করছে। খবর রয়টার্স।
খবরে বলা হয়, হুয়াওয়ে’র এই ঘুরে দাঁড়ানো গত বছরে কোম্পানির এক নির্বাহী কর্মকর্তার মন্তব্যের সঙ্গে মিলে গেছে। তিনি বলেছিলেন কোম্পানির ‘বেঁচে থাকার লড়াই এখনও শেষ হয়নি’।
চীনের শেনজেনভিত্তিক কোম্পানিটি জানিয়েছে, ২০২২ সালে রেকর্ড করা নয় হাজার ২৪০ কোটি ডলার থেকে বেড়ে এবছর এক লাফে ৯ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। যদিও এ আয় ২০১৯ সালে হুয়াওয়ের ১২ হাজার ৩০০ কোটি ডলারের চেয়ে অনেক কম।
ধারণা করা হচ্ছে, এবছর হুয়াওয়ের আয় বৃদ্ধির কারণ হিসেবে রয়েছে গত আগস্টে উন্মোচিত হওয়া ‘হুয়াওয়ে মেট ৬০ প্রো’ স্মার্টফোন। প্রত্যাশাতীতভাবে এটি বিশ্বব্যাপী গ্রাহকদের মন কেড়েছে।
উল্লেখ্য, হুয়াওয়ে এক সময় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বিক্রেতা ছিলো। তবে, সম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের কিছু নিষেধাজ্ঞার ফলে স্মার্টিফোন তৈরির গুরুত্বপূর্ণ উপাদান সংগ্রহ বাধাগ্রস্থ হওয়ায় এ অবস্থান হারিয়েছে হুয়াওয়ে।
ডিবিটেক/বিএমটি







