গেমিং প্ল্যাটফর্ম বানাচ্ছে অ্যামাজন

৬ এপ্রিল, ২০২০ ১৫:৫৩  
মাইক্রোসফট এবং গুগলের সঙ্গে পাল্লা দিয়ে ক্লাউড গেমিং প্ল্যাটফর্ম বানাতে কাজ করছে অনলাইন রিটেইল জায়ান্ট অ্যামাজন। ‘কোড নেম’ দেওয়া হয়েছে ‘প্রজেক্ট টেম্পো’। সবকিছু ঠিক থাকলে এ বছরেরই যেকোনো সময় নিজস্ব গেম প্ল্যাটফর্মের প্রাথমিক সংস্করণ নিয়ে আসতে পারে প্রতিষ্ঠানটি। হয়ে উঠতে পারে গুগলের স্টেডিয়া এবং এনভিডিয়ার জিফোর্স নাও এর প্রতিযোগী। অ্যামাজনের গেম সেবা ও স্টুডিওজ বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইক ফ্র্যাজজিনি জানিয়েছেন, ‘ক্রুসিবল’ নামের একটি গেম নিয়ে ২০১৪ সাল থেকেই কাজ করছে অ্যামাজন। পাশাপাশি ‘নিউ ওয়ার্ল্ড’ নামের আরেকটি গেম নিয়ে আসার পরিকল্পনাও করেছে তারা। এই গেমটি হবে মাল্টিপ্লেয়ার অনলাইন গেম।