ওয়ালটন হাইটেকে ২০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

২৪ অক্টোবর, ২০২০ ২২:০৬  
সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য নগদ ২০০ শতাংশ লভ্যাংশ এবং বাকি শেয়ারহোল্ডারদের জন্য ৭৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানির ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শনিবার (২৪ অক্টোবর) শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দিয়েছে পরিচালনা পর্ষদ। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর। কোম্পানির তথ্যমতে, ৩০ জুন ২০২০ পর্যন্ত প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬৪ টাকা ৪৮ পয়সা। আর সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৪ টাকা ১০ পয়সা। বেসিক ইপিএস ২৪ টাকা ২১ পয়সা।