এবার করোনার জিন রহস্য নির্ণয় করল এনআইবি

২০ মে, ২০২০ ০৭:৩৭  
করোনাভাইরাসের সম্পূর্ণ জীবন রহস্য নির্ণয় করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি)। বৈজ্ঞানিক ভাষায় যাকে জিনোম সিকোয়েন্স নির্ণয় বলা হয়। স্যাঙ্গার পদ্ধতিতে করোনার জিনোম সিকোয়েন্স নির্ণয় করা হয়েছে বলে জানিয়েছেন এনআইবির মহাপরিচালক ড. মো. সলিমুল্লাহ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় করোনার জীবন রহস্য নির্ণইয়ে এনআইবির সাফল্যের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, ১টি নমুনার জিনোম সিকোয়েন্স সম্পন্ন করা হয়েছে এবং আরও ৭টি নমুনার জিনোম সিকোয়েন্স নির্ণয়ের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। দেশের তৃতীয় প্রতিষ্ঠান হিসেবে এই জিনোম সিকোয়েন্স নির্ণয় করল প্রতিষ্ঠানটি। এর আগে ১২ মে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ) দেশে প্রথমবারের মতো করোনার জিনোম সিকোয়েন্স নির্ণয় করে। এরপর ১৭ মে আর্ন্তজাতিক জিন ডাটা ব্যাংক- জিআইএসএআইডি করোনার পাঁচটি জিনোম সিকোয়েন্স জমা দেয় বাংলাদেশের ডিএনএ সল্যুশন।