এপিএমওতে স্বর্ণসহ ৯ পদক বাংলাদেশের

৩০ জুন, ২০২১ ০২:২৮  
এশিয়া প্যাসিফিক গণিত অলিম্পিয়াডে (এপিএমও) স্বর্ণসহ ৯টি পদক জিতেছে বাংলাদেশ। প্রতিযোগিতায় মারুফ হাসান রুবাব স্বর্ণ জয় করেছে। ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজের ছাত্র সে। এছাড়াও নুঝহাত আহমেদ দিশা ও আদনান সাদিক জিতেছে এক করে ব্রোঞ্জ। নুজহাত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং সাদিক নটর ডেম কলেজের শিক্ষার্থী। বাকি ছয় জনকে দেয়া হয়েছে সম্মানজনক পুরস্কার। এদের মধে্য মুত্তাকিন আহমেদ চৌধুরী, ফাহিম ফাইয়াজ আদিব ও মুহাইমিনুল ইসলাম নিনাদ নটেরডেম কলেজের ছাত্র। আর দেওয়ান সাদমান হাসান সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের, তামিম নূর জাহিনের মতিঝিল গভ. বয়েজ হাইস্কুলের এবং ফুয়াদ আল আলম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী। এবারের আন্তর্জাতিক আয়োজনে ৩৭টি দেশের ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেয়। দলীয় স্কোর সর্বমোট ৯৬ নিয়ে বাংলাদেশের অবস্থান দাঁড়ায় ২১তম।  ২৯ জুন আনুষ্ঠানিকভাবে আয়োজকদের পক্ষ থেকে এই ফল ঘোষণা দেয়া হয়।