এক স্প্রেতে ৯০ দিন করোনা থেকে সুরক্ষা দেবে ম্যাপ-১!

২৮ এপ্রিল, ২০২০ ০৬:০৩  
একবার স্প্রে-তে টানা ৯০ দিন করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে সুরক্ষা পাওয়া যাবে বলে দাবি করেছেন হংকং এর গবেষকরা। এজন্য তারা দীর্ঘ ১০ বছরের প্রচেষ্টায় উদ্ভাবন করেছেন বিশেষ ধরনের ‘এন্টিভাইরাল কোটিং’ ম্যাপ-১ (MAP-1)। এটি স্প্রে মেশিনের মাধ্যমে ছিটিয়ে জিবাণুনাশ করা যাবে যা কোভিড-১৯ এর মতো ব্যাক্টেরিয়া এবং ভাইরাস থেকে সুরক্ষা দেবে। এই জীবণুনাশকটি তৈরি করেছেন হংকং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইচকেইউএসটি) গবেষকরা। এইচকেইউএসটি বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক হিসেবে সংযুক্ত জোসেফ কোয়ান জানান, পাবলিক প্লেস, লিফটের বাটনে, সিঁড়ির হাতলে অনেক জীবাণু ও ব্যাকটেরিয়া থাকে। এসব জায়গায় এই জীবানুনাশকটি স্প্রে করলে এক ধরনের প্রলেপ তৈরি হবে। প্রলেপটি শুকানোর পরও ব্যাকটেরিয়া, ভাইরাস এবং স্পোরগুলিকে মেরে ফেলতে সক্ষম যা ৯০ দিন সুরক্ষা দিতে পারে। গবেষকরা জানিয়েছেন, হংকং শহরের শপিংমল, স্কুল, ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃপক্ষ জীবাণুনাশকটি গ্রহণ করেছে। ইতোমধ্যে তারা এই জীবাণুনাশকের ব্যবহার শুরু করেছে। এটি অ-বিষাক্ত এবং ত্বক এবং পরিবেশের জন্য নিরাপদ বলেও জানান গবেষকরা।