এক মাস পেছালো ফোর্টনাইট সিরিজ থ্রি!

১৬ এপ্রিল, ২০২০ ১৬:৩০  
এপিক গেমিং সংস্থার ফোর্টনাইট চ্যাপ্টার ২ এর সিরিজ থ্রি এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বর্তমানে চলতি কোভিড-১৯ এর জন্যেই এই বিলম্ব। কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, ফোর্টনিটের চ্যাপ্টার ২ এর তৃতীয় সিরিজটি দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করার কথা থাকলেও তা আগামী ৪ জুন মুক্তি পাবে। বিবৃতিতে আরও জানানো হয়, আমরা ফোর্টনিটের চ্যাপ্টার ২ মেয়াদ বাড়িয়ে দিয়েছি এবং পরবর্তী সিরিজটি ৪ জুন চালু করার কথা ভাবছি। এছাড়াও, নতুন গেমপ্লে, নতুন চ্যালেঞ্জ, বোনাস এক্সপি এবং নতুন সব গেম আপডেট নিয়ে চমক নিয়েই আসছে ফোর্টনিটের আগামী সিরিজে।