ঈদে নতুন স্মার্টফোন ও ব্যান্ড আনছে রিয়েলমি
এই ঈদে নতুন একটি স্মার্টেফোন ও ব্যান্ড উন্মোচন করতে যাচ্ছে রিয়েলমি। আগামী ১৭ মে একটি অনলাইনে মোড়ক উন্মোচন করবে রিয়েলমি সি থ্রি স্মার্টফোন ও রিয়েলমি ব্যান্ড। ফোনটি হবে তিন ক্যামেরার গেম মনস্টার।
রিয়েলমি কর্তৃপক্ষ জানিয়েছে, জরিপ করে ক্রেতাদের পছন্দকে প্রাধান্য দিয়ে ৯-১১ হাজার টাকায় হাই রেজ্যুলেশন ফ্রন্ট ও মাল্টিপল ব্যাক ক্যামেরা সম্বলিত স্মুথ ইন্টারফেসের স্মার্টফোন অবমুক্ত করবে তারা।
অবমুক্ত হতে যাওয়া স্মার্টফোনের পেছনে থাকছে এআই ট্রিপল ক্যামেরা সেটআপ যাতে আছে ১২ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ফ্রন্ট ক্যামেরায় চমৎকার সব সেলফি ধারণের জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে থাকছে অন্য ডিভাইস চার্জ দেয়ার জন্য আছে রিভার্স চার্জিং অপশন।
অপরদিকে পরিধানযোগ্য রিয়েলমি ব্যান্ডে রয়েছে ২.৪ সেন্টিমিটারের বড় একটি কালার স্ক্রিন যা ৬৫,০০০ হাজার রঙের পাশাপাশি একই সাথে ৬৪টি বর্ণ প্রদর্শন করতে পারে। সরাসরি ইউএসবি চার্জিং এর সুবিধাসম্পন্ন এ ব্যান্ডটি দৈনন্দিন ফিটনেস কার্যকলাপ ট্র্যাকিং এর পাশাপাশি বিভিন্ন সোশাল অ্যাপস, এসএমএস এবং কলের নোটিফিকেশন পাওয়া যাবে। এছাড়াও সার্বক্ষনিক হার্ট রেট মনিটর এবং ইন্টেলিজেন্ট স্পোর্টস ট্র্যাকারের মাধ্যমে ৯টি বিভিন্ন খেলাধুলার মোড সমর্থন করে।