ইনোভেশন সম্মেলনে ‘আইসোলেশন পেশেন্ট বেড’ তৈরির পরামর্শ
আইসোলেশন হাসপাতালের চেয়ে ‘আইসোলেশন পেশেন্ট বেড’ তৈরির পরামর্শ দিয়েছেন ম্যাক্স গ্রুপ সিইও (পাওয়ার) আজাদুল হক। পেশেন্টে আইসিইউ বেডকে পুরোপুরি সিল করে নেগিটিভ প্রেসার ব্যবহার করে এবং অক্সিজেনের ব্যবস্থা করলেই ওই বেডটি আইসোলেটেড হয়ে যাবে। তখন আইস্যুলেটেড হাসপাতাল বা চেম্বারের দরকার হবে না। ওয়ালটন চাইলেই কাজটি করতে পারে বলে মনে করেন তিনি। চাইলেই প্রতিষ্ঠানটি এসব বেডের সঙ্গে এয়ারকন্ডিশন জুড়ে দিতে পারে অথবা সেন্ট্রোলি ব্যবহার করতে পারে। আর এটা করা হলে চিকিৎসক, সেবক-সেবিকা কিংবা অন্যকারো আক্রান্ত হওয়ার ঝুঁকিটা কমবে।
শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ ইনোভেশন সামিটের রিচিং ডিপ ইনসাইড শীর্ষক আলোচনায় এমন উদ্ভাবনার কথা তুলে ধরেন ম্যাক্স গ্রুপ সিইও।
আলোচনায় অংশ নিয়ে মাস্ক এর বহুমাত্রিক ব্যবহারের প্রতিও আলোকপাত করেন আজাদুল হক।
রোগীর রক্তচাপ, শ্বাসপ্রশ্বাস ইত্যাদি পরিপাম ও পর্যবেক্ষণে আইওটি ব্যবহারের পরামর্শ দিয়ে তিনি বলেন, সবাই একই ব্যবসা না করে নতুন নতুন অনেক ব্যবসায় আছে যা এখন বের করে নিয়ে আসতে হবে। স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদী ব্যবসায়ের সুযোগ রয়েছে।
আলোচনা পর্বটি সঞ্চালনা করে ক্লাউড ক্যাম্প বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাহদী-উজ-জামান।