আক্রান্তদের সনাক্তে গুরুত্ব দিলেন গেটস
কেবল সামাজিক দূরত্ব তৈরিই করোনা থেকে মুক্তি দেয়ার জন্য যথেষ্ট নয়। টেস্ট কিটের মাধ্যমে আক্রান্ত ব্যক্তিকে সনাক্ত করণের মাধ্যমে বাস্তব সম্মত সমাধানা বেরিয়ে আসবে বলে মনে করেন বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। এক্ষেত্রে প্রযুক্তি কোম্পানিকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেছেন, এই মুহূর্তে টেস্টিং সামাজিক বিচ্ছিন্নতা থেকে বেশী গুরুত্ববহ। কেননা পরীক্ষা করেই বোঝা যাবে আমার বিচ্ছিন্নতা প্রয়োজন আছে কি নেই।
তিনি আরো বলেন, কেননা কাউকে যদি সামাজিক বিচ্ছিন্নতায় পাঠানো হয় তবে তার জন্য বিদ্যুত, খাবার ইত্যাদির ব্যবস্থা করতে হবে। এরপর চাকরিও ব্যবস্থা করতে হবে। তাই টেস্টিং-ই এখন মূল।
গেটস বলেন, খুব কমসংখ্যক মানুষই বিশ্বে এই ভাইরাসে আক্রন্ত। চীনে মোট জনসংখ্যার মাত্র ১ শতাংশ মানুষ আক্রন্ত হয়েছে। তাই এই ভার সবাইকেই বহন করার প্রয়োজন নেই। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত আক্রান্তদে র সামাজিক বিচ্ছিন্নতার মাধ্যমে চিকিৎসা করা।
সর্বগ্রাসী মহামারীর জন্য বিশ্ব সম্প্রদায় প্রস্তুত্ত নয় বলে পাঁচ বছর আগেই সতর্কতা উচ্চারণ করেছিলেন টেকজায়ান্ট মাইক্রোসফটের সাবেক এই প্রতিষ্ঠাতা।
টেড ফাউন্ডেশনের ভিডিও বৈঠকে এসব কথা বলেন বিল গেটস।