আইফোনে ট্রুকলারের অটো ব্লক স্প্যাম ফিচার

২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:২৪  

আইফোন ব্যবহারকারীদের জন্য ‘অটো ব্লক স্প্যাম’ ফিচার চালু করেছে ট্রুকলার। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই কলটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

ট্রু-কলার জানিয়েছে ‘অটো ব্লক স্প্যাম’ ফিচার এবার শুধু শনাক্তই নয় অপরিচিত স্প্যাম নাম্বারগুলো ব্লক করে দেবে। ফলে ভুয়া ও বিভ্রান্তিকর ফোন কল নিয়ে আর ভোগান্তি পোহাতে হবে না।

জানা গেছে, এই স্প্যাম ফোনগুলো কল লগে মিসড কল হিসেবে দেখাবে। পাশে লেখা দেখাবে, স্ক্যামার বা ফ্রড।

ডিবিটেক/বিএমটি