অ্যাপে এক দিনে ১০ হাজার কোটি বার্তা!

৬ জানুয়ারি, ২০২০ ১৩:১১  
একদিনে ১০ হাজার কোটির বেশি মেসেজ আদান-প্রদানের রেকর্ড সৃষ্টি হয়েছে ফ্রি মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে। ২০১৯ কে বিদায় জানাতে ৩১ ডিসেম্বর বিশ্বব্যাপী এই বিপুল সংখ্যক মেসজ আদান প্রদান হয়েছে। বিশ্বব্যাপী নতুন বছরের শুভেচ্ছা বার্তা পাঠানোর সংখ্যার হোয়াটসঅ্যাপ ইতিহাসে এমনটা ঘটেনি বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বজুড়ে ১০ হাজার কোটির বেশি মেসেজ পাঠানো হয়েছে ৩১ ডিসেম্বর। এর মধ্যে শুধু ভারতেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা প্রায় ২০০০ কোটির বেশি মেসেজ পাঠিয়েছেন। মাত্র একদিনে হোয়াটস‌অ্যাপের জনপ্রিয়তা চমকে দিয়েছে অন্যান্য মেসেজিং অ্যাপকে। প্রসঙ্গত, গত বছরে বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপের সর্বাধিক জনপ্রিয় ফিচার ছিল টেক্সট মেসেজিং। এরপর ছিল স্ট্যাটাস এবং ছবি মেসেজ পাঠানো। সম্প্রতি কলিং এবং ভয়েস নোট সংযুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। চলতি বছর হোয়াটসঅ্যাপে আরো নতুন কিছু ফিচার আসবে।