অ্যাপ ও গেম তৈরির প্রশিক্ষণ দিচ্ছে লিডস

৩০ অক্টোবর, ২০১৯ ১১:৪১  
ঢাকায় ‘মোবাইল অ্যাপ ও গেম’ তৈরির দক্ষতা পর্যায়ের প্রশিক্ষণ শুরু করেছে গেম ও অ্যাপ তৈরির প্রতিষ্ঠান লিডস ট্রেইনিং অ্যান্ড কনসাল্টিং লিমিটেড ও অ্যাপল সফট আইটি। সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের অধীন মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশনে দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে ৫ মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমটির উদ্বোধন করেন ‘মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন’ প্রকল্প পরিচালক উপ-সচিব মোহাম্মদ আব্দুল হাই। এসময় লিডস ট্রেইনিং অ্যান্ড কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আবদুল ওয়াহিদ, লিডস গ্রুপের চেয়ারম্যান শেখ আবদুল আজীজ প্রমুখ উপস্থিত ছিলেন।