অনলাইনে দেখা যাবে হুয়াওয়ে পি৪০ ফোনের উন্মোচন

১০ মার্চ, ২০২০ ২২:৪৭  
বিশ্বজুড়ে করোনাভাইরাসের জের ধরে কোম্পানিগুলো নিজ কর্মী ও ক্রেতাদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভিন্ন উপায় খুঁজছে। এরই ধারাবাহিকতায় হুয়াওয়ে তাদের পরবর্তী স্মার্টফোন অনলাইনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে উন্মোচনের সিদ্ধান্ত নিয়েছে। খবর এনগ্যাজেট। এর আগে প্যারিসে জনসম্মুখে ফোন উন্মোচনের পরিকল্পনা করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ মার্চ অনলাইনে উন্মোচন করা হবে পি৪০ সিরিজের ফোন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এর ব্যাখ্যাও দিয়েছে। মূলত সকলের নিরাপত্তা ও সুবিধার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে হুয়াওয়ে। ডিবিটেক/বিএমটি