করোনা’র বিরুদ্ধে সচেতনতার যুদ্ধে ৫ উদ্যোগ নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এছাড়াও তৈরি হয়েছে ৩টি প্লাটফর্ম। এগুলোর মধ্যে-
লাইভ করোনা টেস্ট ডটকম ওয়েব অ্যাপভিত্তিক প্ল্যাটফর্মে প্রবেশ করে জানা যাবে আপনি কতটুকু করোনা ঝুঁকিতে রয়েছেন। সাইটটিতে প্রবেশ করে প্রথমে নিজের এলাকা, বয়স ও কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। উত্তর দেওয়ার পর সেগুলো বিশ্লেষণ করে যদি ঝুঁকি পাওয়া যায়, তাহলে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হবে। নাগরিকদের দেওয়ার তথ্যের ওপর ভিত্তি করে সরকার পরবর্তী ব্যবস্থা নিতে পারবে বলেও মনে করছে আইসিটি বিভাগ।
অপরদিকে করোনা
অ্যাকশন বট চ্যাটিং অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই করোনাভাইরাস সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য মিলবে। অ্যাপটি আইসিটি বিভাগের ভেরিফায়েড ফেসবুক পেজের সঙ্গে একে যুক্ত করা হয়েছে।
এছাড়াও
কল ফর ন্যাশন ডটকম প্ল্যাটফর্মে করোনা পরিস্থিতিতে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থার যদি কোনো উদ্যোগ থাকেন সেগুলো এই একটি মাত্র প্লাটফর্মে নিয়ে আসা হবে।
আর
প্রবাসী হেলপ লাইন ডটকম প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে অবস্থান করা বাংলাদেশি প্রবাসীরা করোনা পরিস্থিতিতে বিভিন্ন ধরনের তথ্য ও সেবা পাবেন। বিশেষ করে প্রবাসীরা যে দেশে বা স্থানে অবস্থান করছেন, সেখানকার করোনাভাইরাস বিষয়ক জরুরি হটলাইন নম্বর পাবেন তারা। এছাড়াও সেই স্থানের নিকটবর্তী বাংলাদেশ দূতাবাসের মঙ্গে যোগাযোগের জরুরি নম্বরও পাবেন প্রবাসীরা।
অন্যদিকে
স্টার্টআপ বাংলাদেশ ডটগভ ডটবিডি প্ল্যাটফর্মে বিভিন্ন বিষয়ের ওপর ১৭ ধরনের ইনোভেটিভ ইনিশিয়েটিভ রাখা হয়েছে। স্টার্টআপ বাংলাদেশের সঙ্গে যুক্ত বিভিন্ন স্টার্টআপ এসব উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে।