চট্টগ্রাম রেঞ্জের বিশেষ অভিযান, গ্রেফতার ৩৫৪

চট্টগ্রাম: জেলা রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে একদিনে ৩৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার গ্রেফতার ও উদ্ধার সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। চট্টগ্রাম রেঞ্জ থেকে জানানো হয়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৬৪ জন, আগের মামলায় ৪৪ জন, […] The post চট্টগ্রাম রেঞ্জের বিশেষ অভিযান, গ্রেফতার ৩৫৪ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রাম রেঞ্জের বিশেষ অভিযান, গ্রেফতার ৩৫৪
২২ অক্টোবর, ২০২৬ ২০:০০  

চট্টগ্রাম: জেলা রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে একদিনে ৩৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার গ্রেফতার ও উদ্ধার সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জ থেকে জানানো হয়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৬৪ জন, আগের মামলায় ৪৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ২৩ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে সাতজন রয়েছেন। এ ছাড়া পরোয়ানামূলে ৯২ জন, সাজা পরোয়ানামূলে নয়জন এবং মাদকসংক্রান্ত মামলায় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ২৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ১৭টি মামলা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে মোট ১ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

The post চট্টগ্রাম রেঞ্জের বিশেষ অভিযান, গ্রেফতার ৩৫৪ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.