রাশিয়ার অননুমোদিত স্টারলিংক ব্যবহার ঠেকাতে নেওয়া পদক্ষেপ কার্যকর হয়েছে: মাস্ক

রাশিয়ার অননুমোদিত স্টারলিংক ব্যবহার ঠেকাতে নেওয়া পদক্ষেপ কার্যকর হয়েছে: মাস্ক
২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০০  
২ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৪৩  

বিশ্বের অন্যতম সফটওয়্যার প্রতিষ্ঠান অপারাকল চলতি বছরে ঋণ ও শেয়ার ইস্যুর মাধ্যমে সর্বোচ্চ ৫০ বিলিয়ন ডলার তোলার পরিকল্পনা করেছে। রোববার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ২০২৬ সালে অপারাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের অতিরিক্ত সক্ষমতা গড়ে তুলতে ৪৫ থেকে ৫০ বিলিয়ন ডলার অর্থায়ন প্রয়োজন হবে। এ অর্থায়ন ঋণ ও ইকুইটি—উভয় মাধ্যমেই সংগ্রহ করা হবে।

অপারাকলের চেয়ারম্যান বিলিয়নিয়ার ল্যারি এলিসন বলেন, এ অর্থ মূলত বড় গ্রাহকদের চুক্তিভিত্তিক চাহিদা পূরণে ব্যবহার করা হবে। এসব গ্রাহকের মধ্যে রয়েছে এএমডি, মেটা, এনভিডিয়া, ওপেনএআই, টিকটক, এক্সএআইসহ আরও কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান। কোম্পানিটি জানিয়েছে, মোট অর্থের প্রায় অর্ধেক সংগ্রহ করা হবে ইকুইটি-সংযুক্ত সিকিউরিটিজ ও সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে, যার মধ্যে বাধ্যতামূলক রূপান্তরযোগ্য প্রেফারেন্স শেয়ার এবং সর্বোচ্চ ২০ বিলিয়ন ডলারের একটি নতুন ‘অ্যাট-দ্য-মার্কেট’ ইকুইটি কর্মসূচি রয়েছে।

বাকি অর্থ সংগ্রহ করা হবে ২০২৬ সালের শুরুতে সিনিয়র আনসিকিউর্ড বন্ড ইস্যুর মাধ্যমে। সাম্প্রতিক সময়ে অপারাকলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবকাঠামো গড়ার উদ্যোগ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে, বিশেষ করে ঋণের পরিমাণ বৃদ্ধি এবং ওপেনএআইয়ের সঙ্গে ব্যবসায়িক নির্ভরতা নিয়ে। এরই মধ্যে কয়েকজন বন্ডধারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছেন।

ডিবিটেক/বিএমটি