সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড় নিয়ে ‘রবি এলিট সুপার ফেস্ট’ ঘোষণা
লাইফস্টাইল, হসপিটালিটি, হেলথকেয়ার, অটোমোটিভ ও ফ্যাশন ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড় দিয়ে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে একসঙ্গে নিয়ে ‘রবি এলিট সুপার ফেস্ট ২০২৫’ ঘোষণা করলে রবি আজিয়াটা। এই ফেস্টে প্রচলিত অফারের বাইরেও থাকছে প্রিমিয়াম সুবিধা, নির্বাচিত ডিল ও নানা আয়োজনে থাকছে রবি এলিট গ্রাহকদের জন্য।
২৫ নভেম্বর, মঙ্গলবার, রাজধানীর তেজগাঁওয়ে রবি কর্পোরেট অফিসে এই ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে রবি এলিট ও রবি ব্র্যান্ড টিমের যৌথ ব্র্যান্ডিং উদ্যোগের ঘোষণাও দেওয়া হয়।
ঘোষণা দেন রবি আজিয়াটার চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ। এসময় রবির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শাহেদ আলম বলেন, তিনি বলেন, “রবিতে আমরা এলিট গ্রাহকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। রবি এলিট সুপার ফেস্ট ২০২৫ সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন, যেখানে সুচিন্তিত পার্টনারশিপ, বিশেষ অফার এবং উন্নত ডিজিটাল অভিজ্ঞতার সমন্বয় গ্রাহকদের জন্য অর্থপূর্ণ সেবা নিশ্চিত করবে।”
ডিবিটেক/জেডএ/ইক



