বিজ্ঞান উৎসবে জাতীয় পর্বে পুরস্কৃত হলেন যারা
দেশে প্রতিটি বিভাগ এবং বিভিন্ন জেলা থেকে উত্তীর্ণ হয়ে ৩১ অক্টোবর ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল মিলনায়তনে ৭০টির বেশি স্কুলের আঞ্চলিক পর্বের বিজয়ীর দেখালো তাদের উদ্ভাবিত প্রকল্প। প্রদর্শনীর পাশাপাশি উপস্থিতিদের অনেকেই অংশ নিয়েছেন বিজ্ঞান কুইজ, রুবিকস কিউব ও সুডোকু প্রতিযোগিতায়। সাইমুম মৌসুমী বৃষ্টির সঞ্চালনায় উপভোগ করেছেন রোবট শো।
দিনব্যাপী উৎসবে দ্য রকস্টার শুভ এবং গায়ক জাহিদ অন্তুর সুরে ভেসে, রাজীব বসাকের জাদু আর রূালী তারকা সাফা কবিরের সঙ্গে দুর্দান্ত সময় কাটায় খুদে বিজ্ঞানীরা। বিকেলে পুরস্কার ল্যাপটপ, ট্যাব, বিজ্ঞান বাক্স বগলদাবা করে বাড়ি ফেরেন বিজয়ীরা।
প্রকল্প প্রদর্শনীতে পুরস্কৃত হলেন যারা
বিজ্ঞান উৎসবের জাতীয় পর্বে প্রজেক্টে সেরাদের সেরা হয়েছে বিএএফ শাহীন কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী আরীব বিন ফারুক ও সাইম ইবনে সারওয়ার; দ্বিতীয় হয়েছে বরিশালের ব্রজমোহন স্কুলের এস এম সাইফান শাফি এবং তৃতীয় হয়েছে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী রায়িন আর রাদ। পুরস্কৃতদের মধ্যে এআই চ্যাটবট বানিয়ে তাক লাগিয়েছেন বরিশালের ব্রজমোহন বিদ্যালয়ের শিক্ষার্থী এস এম সাইফান শাফি। একইভাবে খুলনার নেভি অ্যাঙ্কোরেজ স্কুল অ্যান্ড কলেজ থেকে তিন শিক্ষার্থীর এআইভিত্তিক ট্রাফিক সিস্টেম দেখিয়েছে নতুন দিনের সমাধান।
উৎসবে প্রকল্প প্রদর্শনীতে মোট ১৫টি প্রজেক্টে ৩১ জনকে পুরস্কৃত করা হয়েছে। এদের মধ্যে আরো বিজয়ীরা হলেন- নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিদ্ধার্থ প্রামাণিক, সামিত ওয়াশি ও নাবিল হাসান। যশোর শিক্ষাবোর্ড গভ. মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী এস এম আলিউল হোসাইন ইশান ও তাহমিদ হাসান। ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী মো. আবরার জাওয়াদ আদিল ও রনক আনজুম সাজিদ। চট্টগ্রামের অংকুর সোসাইটি গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান, জুবায়রা জেবিন এবং লাবিবা লামিশা। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সিন্দীদ হোসেন চৌধুরী, ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী হাসিফ আলম, মো. মাহিন শাহরিয়ার ও সিফাত উল্লাহ। রংপুরের পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া তাহরিন, সুবাইতা আহমেদ ও রাফিউজ্জামান রুহান। ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শাহারিন রাইহান ও মারজুক রশিদ। ঢাকার বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ওয়াসফিয়া আলিশা। চট্টগ্রামের নেভি অ্যাঙ্কোরেজ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরাফাত বিন আজম। ঢাকার গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের দ্বীপ বিশ্বাস, রায়ান আহমেদ নিবির ও রাহাত ইসলাম এবং শেরে-ই-বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মো. নিরব হোসেন, তানজীম তালুকদার ও মো. সৌরব হোসেন।
এছাড়াও কুইজের নিম্ন মাধ্যমিকে ১৫ জন ও মাধ্যমিক ক্যাটাগরিতে ১৫ জনসহ মোট ৩০ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। পাশাপাশি বিশেষ কুইজে ১৪ জন, সুডোকুতে ৩ জন এবং রুবিকস কিউবে ৩ জনকে বিজয়ী করা হয়। কুইজ প্রতিযোগিতায় মাধ্যমিক ক্যাটাগরিতে প্রথম হয়েছে রংপুর জিলা স্কুলের মো. ফাহিম ফয়সাল; দ্বিতীয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের রাজর্ষি দাশ গুপ্ত এবং তৃতীয় হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের মো. রিফাত সময়। নিম্নমাধ্যমিক ক্যাটাগরিতে প্রথম হয়েছে সাভারের পারমাণবিক শক্তি গবেষণা প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজের ইরাম মাহমুদ রুহান; দ্বিতীয় হয়েছে নাচোল উপজেলা স্কুলের তাহমিদ উল ইসলাম এবং তৃতীয় হয়েছে বরিশাল জিলা স্কুলের দিলশান হোসেন। কুইজে প্রতি বিভাগে ১৫ জনকে পুরস্কৃত করা হয়েছে।
এ ছাড়া বিশেষ কুইজে প্রথম হয়েছে চ্যাম্পিয়ন একাডেমির তানভির হোসেন; দ্বিতীয় সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের আহমেদ মুস্তাকিম খান এবং তৃতীয় হয়েছে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের মৌনি জামান রুকান। এ বিভাগে ১৪ জনকে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া রুবিকস কিউবে তিনজন এবং সুডোকুতে তিনজনকে পুরস্কৃত করা হয়েছে।
বিজ্ঞান প্রজেক্টে প্রথম তিনটি গ্রুপকে বিকাশের সৌজন্যে ল্যাপটপ এবং কুইজের দুই বিভাগের সেরাদের সেরাকে বিকাশের সৌজন্যে বিশেষ পুরস্কার এবং বিজ্ঞানচিন্তার সৌজন্যে ট্যাব পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া বই, বিজ্ঞানবাক্স, সার্টিফিকেট, মেডেল, ট্রফিসহ ছিল অনেক পুরস্কার।
পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুগত আহমেদ এবং চিকিৎসক ও লেখক তানজিনা হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োলজির অলিম্পিয়াড দলের কোচ সৌমিত্র চক্রবর্তী ও গীতিকার কবির বকুল।







