টেকনোনেক্সটে শতাধিক কর্মী নিয়োগ
ব্যবসায় সম্প্রসারণ করছে টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেড। এজন্য শতাধিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বিজনেস এনালিস্ট নিয়োগ করতে যাচ্ছে ইউএস-বাংলা গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠানটি। সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমে ডোমেইন এক্সপার্ট (মাল্টিপল ডিজিটাল প্ল্যাটফর্ম) হিসেবে ঢাকা অফিসে পূর্ণকালীন কর্মী হিসেবে যোগদানের জন্য প্রতিভাবান পেশাদারদের খুঁজছে।
সফটওয়্যার ডেভেলপার হিসেবে প্রার্থীদের প্রাসঙ্গিক শিক্ষাগত পটভূমিসহ হোটেল বুকিং প্ল্যাটফর্ম, ই-কমার্স প্ল্যাটফর্ম (বিটুবি এবং বিটুসি), টেইল সফটওয়্যার, হোম সার্ভিসেস প্ল্যাটফর্ম, রিয়েল এস্টেট পোর্টাল, লজিস্টিকস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিজিটাল গোল্ড প্ল্যাটফর্ম (ক্রয়, বিক্রয়, সঞ্চয়), রেমিট্যান্স সফটওয়্যার, অনলাইন স্টক ট্রেডিং প্ল্যাটফর্ম, পেমেন্ট গেটওয়ে সিস্টেম (পিএসও/পিএসপি), অ্যাকাউন্টিং ও এমআইএস সফটওয়্যার, এইচআর ম্যানেজমেন্ট সফটওয়্যার, অনলাইন ফার্মেসি (বিটুবি এবং বিটুসি), ডিজিটাল ইন্স্যুরেন্স প্ল্যাটফর্ম, হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং এগ্রিটেক পোর্টাল ডোমেইনে কাজের যেগ্যতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে স্নাতক (বিএসসি)/ তথ্য প্রযুক্তি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক হতে হবে। সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদের জন্য কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা
এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদের জন্য ২-৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এছাড়া সিনিয়র বিজনেস এনালিস্ট পদের জন্য কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনা, পরিসংখ্যান, মার্কেটিং, ফিন্যান্স, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রে অন্য যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা লাগবে।
বিজনেস এনালিস্ট পদের জন্য কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনা, পরিসংখ্যান, মার্কেটিং, ফিন্যান্স, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রে অন্য যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই।
সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও সফট ওয়্যার ইঞ্জিনিয়ার এর জন্য এপ্লিকেশন লিংক: https://forms.gle/xCqWEuf6n4PhPseHA
সিনিয়র বিজনেস এনালিস্ট এর জন্য এপ্লিকেশন লিংক: https://forms.gle/Fax2bDPKHbjjzEwQ8
বিজনেস এনালিস্ট এর জন্য এপ্লিকেশন লিংক: https://forms.gle/9R5sXxFxpy1VcaSp9
০৬-জুলাই/ডিজিবিটেক/এলডি







